পঞ্চায়েত ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বড় ধাক্কা খেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নথি বিকৃত করার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। প্রাথমিক সূত্র অনুযায়ী, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দায়ের করা হয়েছে এই মামলা এবং শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।

উল্লেখ্য, হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি এবং অনুজা বিবি মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি ছিল, OBC হওয়ার পরেও মনোনয়নপত্রের চেকলিস্টে তা উল্লেখ করা হয়নি। আর এই কারণে স্ক্রুটিনিতে তাঁদের নাম বাদ পড়ে গিয়েছে। এই মর্মে তাঁরা অভিযোগ জানাতে গেলেও বিডিও সেই অভিযোগ নেননি বলে অভিযোগ তোলেন এই প্রার্থীরা। এরপরেই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

WB Panchayat Election : নথি বিকৃতির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে CBI তদন্তের নির্দেশ বিচারপতি সিনহার
বুধবার মামলাটির শুনানি হয়েছিল অমৃতা সিনহার বেঞ্চে। মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, “এই ঘটনায় সরকারি আধিকারিকের বিরুদ্ধে নথি বিকৃত করার অভিযোগ উঠেছে। তাই তদন্তের ভার রাজ্যের কোনও এজেন্সিকে দেওয়া উচিত হবে না।” এই নির্দেশ রাজ্যের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছিল।

Dilip Ghosh News: ‘এবার সব পার্টি জিতছে’…’ মন্তব্য দিলীপ ঘোষের

এবার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে কি CBI তদন্তের এই নির্দেশ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চে স্বস্তি পাবে রাজ্য সরকার? তা নিয়ে উঠছে প্রশ্ন।

Bengal Panchayat Polls : ২২ কোম্পানি যথেষ্ট নয়: কলকাতা হাইকোর্ট
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গোটা রাজ্যে অশান্তির ছবি দেখা গিয়েছিল। প্রধান বিচারপতি টিএসশিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে। কিন্তু, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, সেখানেও ধাক্কা খায় রাজ্য।

Central Force In Panchayat Election : পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে নবান্ন-কমিশন
কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে নির্বাচন। উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোটে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

যদিও এই পরিমাণ বাহিনী পর্যাপ্ত নয়, তা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গও টেনে আনা হয়েছে। অশান্তি রুখতে নির্দিষ্ট সংখ্যক বাহিনী দিয়ে ভোট করাতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version