এই সময়, কাটোয়া: ভোরের দিকে মাথা যন্ত্রণা। তার পর বুকে ব্যথা। আর তার কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন মঙ্গলকোটের তৃণমূল প্রার্থী মৌসুমি দাস (৩১)। শিমুলিয়া ২ পঞ্চায়েতের সিঙ্গত গ্রামের ১১২ নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। সোমবার অচৈতন্য হয়ে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মৌসুমির।

WB Panchayat Election : হাসপাতালে শুয়েও কেষ্টবন্দনা! বাবার ‘খুন’ ভুলে পাড়ুইয়ের হৃদয় এখন ‘দাদার অনুগামী’
ঘরকন্না ছাড়াও তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন মৌসুমি। তাঁর স্বামী বিশ্বনাথ মণ্ডল চাষের কাজ করে সংসার চালাতেন। তাঁদের ২ ছেলেও রয়েছে। বড় ছেলে রনি দাস বলেন, ‘রাতে খাওয়াদাওয়া সেরে একেবারে স্বাভাবিক ছিল মা। কিছু পরে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে প্রথমে বলে মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। পরে বুকে ব্যথা শুরু হয়। হঠাৎ অচেতন হয়ে পড়ে মা। পাশের সিঙ্গত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে জানান, মা মারা গিয়েছে।’

Bengal Panchayat Polls : পঞ্চায়েত আসনে প্রার্থীই নেই রায়নায়, নেপথ্যে গোষ্ঠীকোন্দল
এমন ঘটনায় শোকাহত এলাকার তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলেন, ‘মৌসুমি ওই এলাকায় দল করত। ওর কাজের প্রতি আন্তরিকতা দেখেই এবার দল ওকে টিকিট দিয়েছিল। ওর মৃত্যু কল্পনাতেও আনা যাচ্ছে না।’ জানা গিয়েছে, প্রার্থী হওয়ায় বেশ খুশি ছিলেন মৌসুমি। প্রচারেও নেমেছিলেন।

Panchayat Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন BJP প্রার্থী! জিতেই যোগ দিলেন তৃণমূলে, ভোটরঙ্গ বীরভূমে
এদিকে, মৌসুমি যে আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, ৮ তারিখ সেখানে ভোট হবে না বলে জানিয়েছে ব্লক প্রশাসন। মঙ্গলকোটের বিডিও জগদীশচন্দ্র বাড়ুই বলেন, ‘ওই আসনে ভোট আপাতত স্থগিত রাখা হচ্ছে। জেলা প্রশাসনের কাছে আমরা প্রার্থীর মৃত্যুর খবর পাঠিয়ে দিয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version