এই সময়: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হয়েছে, এই অভিযোগকে সামনে রেখে আজ, বুধবার কলকাতায় মিছিল করবে বিজেপি। কিন্তু তার আগের দিন, মঙ্গলবারই কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। পাল্টা বিজেপির তরফেও ঘোষণা করা হয়েছে, পুলিশের অনুমতি না-মিললেও মিছিল হবে।

WB Panchayat Result 2023 : পালস বোঝেননি নেতারাই! হারের কারণ নিয়ে ধন্দে বিজেপি
শুক্রবার, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। শহর জুড়ে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে। এর মধ্যেই সন্ত্রাসের অভিযোগ তুলে আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপি। অর্থাৎ, তৃণমূলের নির্মীয়মাণ মঞ্চের অদূরেই শেষ হওয়ার কথা বিজেপির মিছিলের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে জানা গিয়েছে।

Bengal Panchayat Election Results 2023 : বাড়ল সিট, তবু ধস ভোটব্যাঙ্কে, তাই কি মুখে সন্ত্রাস
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘পুলিশ মিছিলের অনুমতি দেবে, এমন আশাও আমাদের ছিল না। কারণ, আমরা জানি, তৃণমূল প্রতিহিংসাপরায়ণ দল। ওরা বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করতে চাইছে। তবে আমাদের মিছিল হবেই।’ বিজেপির এই মিছিলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা। দলের রাজ্য নেতৃত্বের তরফে বুধবারের মিছিলে দক্ষিণবঙ্গের দলীয় সব সাংসদ-বিধায়ককে হাজির থাকতে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version