জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সবাইকে চমকে দিয়ে ডন থ্রিয়ের (Don 3) ঘোষণা করেন ফারহান আখতার(Farhan Akhtar)। অভিনেতা ও ডনের নির্মাতা জানিয়ে দেন যে খুব শীঘ্রই আসছে দীর্ঘ প্রতীক্ষিত ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। রিপোর্ট অনুযায়ী ডন থ্রিয়ে দেখা যাবে না শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তাঁর বদলে এবার ডনের আসনে বসবেন রণবীর সিং(Ranveer Singh)। তাই ডন থ্রি আসার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) শুরু হয়ে বিক্ষোভ। টুইটারে(Twitter) ট্রেন্ডিং হ্যাশট্যাগ নো এসআরকে নো ডন (#NoSrkNoDon)।

আরও পড়ুন- Sushmita Sen: ‘মা হওয়া কোনও লিঙ্গের পরিচয় নয়, শুধুমাত্র অনুভূতি’ সুস্মিতায় মুগ্ধ নেটপাড়া

সোশ্যাল মিডিয়াতে ডন থ্রিয়ের ঘোষণা করেছেন এই ফ্র্যাঞ্চাইজির পরিচালক-প্রযোজক ফারহান আখতার। ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ফারহান আখতারের টুইটের নিচে কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে মন ভেঙেছে শাহরুখের ফ্যানেদের। তার কারণ বেশ কিছুদিন আগেই সামনে আসে যে ডন ও ডন টুয়ের মতো এই ছবিতে দেখা যাবে না শাহরুখ খানকে। তাঁর বদলে ডন থ্রিয়ের হিরো হতে চলেছেন রণবীর সিং। সোশ্যাল মিডিয়ার কমেন্টে বেশিরভাগ নেটিজেনই লিখেছেন যে শাহরুখকে ছাড়া ডন ভাবাই যায় না।

‘ডন থ্রি’তে দেখা যাবে না শাহরুখ খানকে, এই খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু শাহরুখের জুতোতে কে পা গলাবে তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যেই ডন থ্রি থেকে বেরিয়ে গিয়েছেন শাহরুখ খান। ডন থ্রি ছবিতে শাহরুখের জায়গা নিতে চলেছেন রণবীর সিং।

আরও পড়ুন- Shah Rukh Khan: ‘এই সময়ও কেটে যাবে…’ কেন বললেন শাহরুখ?

সূত্রের খবর, শাহরুখের সরে যাওয়ার পর ‘ডন থ্রি’র নির্মাতারা এমন একটি জনপ্রিয় ও বক্স অফিসে সফল নাম খুঁজছিলেন, যিনি ডন লিগেসিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আর শেষপর্যন্ত রণবীরের দিকেই ঝুঁকেছেন তাঁরা। এই প্রযোজনা সংস্থা অতীতেও ফল পেয়েছেন রণবীরের সঙ্গে চুক্তি করে এবং এটি অবাক হওয়ার কিছু হবে না যদি এটিও আরেকটি রানওয়ে হিট হিসাবে প্রমাণিত হয়।

প্রথম থেকেই নির্মাতাদের মনেও প্রশ্ন ছিল যে ডন ফ্র্যাঞ্চাইজির ভক্তরা রণবীরের কাস্টিং নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখায়। কারণ শাহরুখ ডনের ক্যারিশমাটিক চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন সহজে। মঙ্গলবার প্রথম লুক সামনে আসতেই শুরু বিতর্ক। শাহরুখ ছাড়া এই ছবি রীতিমতো বয়কটের ডাক দিয়েছে নেটপাড়া।

আরও পড়ুন- Hero Alom: ‘অর্ধপাগল, অর্ধশিক্ষিত’ বলে অশালীন আক্রমণ! ৫০ কোটির মানহানি মামলা দায়ের হিরো আলমের

সূত্রের খবর, প্রোমো ভিডিয়োর পর  ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা খুব শীঘ্রই রণবীরের একটি ভিডিয়োও শেয়ার করবেন। রণবীরের সেই ভিডিয়ো নাকি ইতোমধ্যেই শ্যুট হয়ে গিয়েছে এবং প্রোডাকশন হাউস আরও কোনও দেরি না করে গদর টু ছবির সঙ্গে তা রিলিজ করার কথাই ভাবছে। এর আগে শোনা গিয়েছিল, ফারহান আখতার রণবীর সিং ও শাহরুখ খানকে নিয়ে ‘ডন ৩’-এর পরিকল্পনা করছিলেন। ফারহান রণবীরের একটি ক্যামিও করার পরিকল্পনা করেছিলেন। সেই প্লটে শাহরুখের ডন চরিত্রটি রণবীরের ফ্র্যাঞ্চাইজির ব্যাটনকে পাস করবেন, যিনি একজন ডনের ভূমিকায় অভিনয় করবেন, সেটাই ছিল প্ল্যান। তবে এরপর বদলে গেছে চিত্রনাট্য কারণ সূত্রের খবর শাহরুখ সেই প্রজেক্ট থেকে বেরিয়ে এসেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version