তা নিয়ে প্রশ্ন তোলেন এই কে এল ও নেতা। তিনি আরও বলেন, ‘আমরা কি স্বাধীনতার অমৃত স্বাদ গ্রহণ করতে পারব না! আমরা কি মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারব না? কোচ কামতাপুরের জনগণ কি তাদের মৌলিক অধিকার ফিরে পাবে না? কোচ রাজংশীরা কি সারাজীবন শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকতে চায়? ভারত সরকার কি চায়? ভারত সরকার কি চায় আমাদের কোচ কামতাপুর এর বৃহৎ গ্রেটার জনগোষ্ঠী কোচ, রাজবংশী গুলোকে ধ্বংস করতে? এখানে আমাদের নারীরা অসুরক্ষিত। তার ওপর আমাদের মাথার উপর ঝুলছে কলকাতার সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস।’
সেই কারণে আগামী ২৮ আগস্ট সমস্ত কোচ কামতাপুরী জনগণকে শোক দিবস হিসেবে পালন করার ডাক দেন তিনি। উল্লেখ্য, গত একমাস ধরে নিশ্চুপ হয়ে ছিলেন জীবন। আজ আবার হঠাৎ করে ভিডিয়ো বার্তা নিয়ে সামনে এলেন। এর আগেও গোপন ডেরা থেকে বাংলা ভাগ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন এই কে এল ও নেতা।
তারপর বৃহস্পতিবারের এই ভিডিয়ো বার্তায় শোরগোল পড়ে গিয়েছে। এক মাস আগে পঞ্চায়েত নির্বাচনের আগে গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ।
মায়ানমারের গোপন ডেরা থেকে জারি এক ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আমাদের মাটি ও জাতির শত্রু’ বলে উল্লেখ করেন তিনি। ভিডিয়ো বার্তায় রাজ্যের বিগত কংগ্রেস ও বাম সরকারের সমালোচনা করেন তিনি। তারাও কামতাপুরী জনজাতির ভূগণ্ড ভাগ ও জনগোষ্ঠীর মানুষকে নিপীড়নে যুক্ত বলে মন্তব্য করেন।
