সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে আবারও দেরিতে চলছে ট্রেন। এবার বিলম্বে চলছে হাওড়া-বনগাঁ শাখার রেল চলাচল। জানা গিয়েছে হাবড়া ২৮ নম্বর রেলগেটে ভেঙে যাওয়ার কারণে হওড়া-বনগাঁ শাখায় আপ এবং ডাউন, উভয় লাইনে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে ট্রেন। যার জেরে কাজে যাওয়ার পথে ব্যাপক হয়রানির সম্মুখীন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। ওই শাখার বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে। কোথায়ও কোথায় দাঁড়িয়ে রয়েছে ট্রেনও। রেল গেট দ্রুত সারানোর চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ।

এদিকে ট্রেন বিলম্বে চলায় নির্দিষ্ট সময়ে কাজের জায়গায় পৌঁছতে পারছেন না অফিস যাত্রীরা। ফলে রীতিমতো বিপাকে পড়েছেন তাঁরা। কাজের জায়গায় পৌঁছতে গিয়ে হয়রানির শিকার হওয়ায়, বিরক্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে যাত্রীদের একটা বড় অংশকে। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয়, সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁরা।

Sealdah Train: পার্কসার্কাস স্টেশনের কাছে রেল লাইনে ফাটল, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
প্রসঙ্গত, রেল গেটে ভেঙে ট্রেন চলাচলে বিপত্তি শিয়ালদা ডিভিশনে নতুন নয়। ২-৩ সপ্তাহ আগে আগে কয়েক দিনের ব্যবধানে শিয়ালদা মেইন লাইনের শ্যামনগর স্টেশন সংলগ্ন একটি রেলগেট দু’বার ভেঙে যায়। দু’বারই ভাঙে গাড়ির ধাক্কায়। যার জেরে ওই রেল গেট বন্ধ রাখতে হয়। ফলে একদিকে যেমন ওই অঞ্চল দিয়ে ধীরে চালান হয় ট্রেন, তেমনই রেল লাইন পারাপার করতেও সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। সেক্ষেত্রে রেল লাইন পারাপারের জন্য বিকল্প পথ গ্রহণ করতে হয় সাধারণ মানুষকে।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version