এই সময়, বালুরঘাট: প্রাথমিকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে এ বার গ্রেফতার হলেন প্রাথমিক বিদ্যালয়ের এক প্রাক্তন প্রধান শিক্ষিকা। প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে তিন জনের কাছ থেকে তিনি ১০ লক্ষ টাকা তুলেছেন বলে বালুরঘাট থানায় বছরখানেক আগে অভিযোগ দায়ের হয়েছিল। তার পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। রবিবার বালুরঘাট থেকেই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।

Bank Fraud Case : ব্যাঙ্ক লোনের নামেও টাকা গায়েব! বড় প্রতারণা চক্রের পর্দাফাঁস, ধৃত ১০
এদিন ওই শিক্ষিকাকে জেলা আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ধৃত মহিলার বাড়ি বালুরঘাট শহরেই। অভিযোগকারীরা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে কখনও কৃষি বা অন্য কোনও সরকারি দফতরে চাকরির আশ্বাসও দেওয়া হয়। কিন্তু কোনওটাই না হওয়ায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

Fake CBI Arrested: লাখ লাখ টাকা প্রতারণা, দত্তপুকুর থেকে পুলিশের জালে ভুয়ো মহিলা CBI
অভিযোগকারী এক যুবক অরিজিৎ দাস বলেন, ‘ওই মহিলা যখন টাকা নিয়েছিলেন, তখন প্রাথমিকের প্রধান শিক্ষিকা ছিলেন। আমাদের কলকাতা নিয়ে গিয়ে ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয়েছিল। বিষয়টি বোঝার পর থেকে টাকার জন্য চাপ দিলেও আর টাকা ফেরত দেননি। অবশেষে গত বছর থানায় অভিযোগ দায়ের করেছিলাম। আজ গ্রেফতার হয়েছেন। আমরা তিনজন মিলে প্রায় ১০ লক্ষ দিয়েছিলাম। সেই টাকা ফেরত চাই।’

Online Game : অনলাইন লুডো খেলে পরিচয়, পরে ঘনিষ্ঠতা-শারীরিক সম্পর্ক! কিন্তু যুবতী বিয়ে না করতেই…
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ‘এক বছর আগে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এ দিন ওই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে ৬ দিনের পুলিস রিমান্ড দিয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version