ইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই ইডি দফতরে উপস্থিত হয়েছেন তিনি। এদিকে রুজিরা হাজিরাকে ঘিরে সিজিও কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে র‍্যাফ-সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক অফিসারকে। পাশাপাশি সিজিও কমপ্লেক্সের বাইরেও পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠিয়েছে ইডি।

এদিকে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে নথি জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাতের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়র তরফ থেকে একজন গিয়ে সেই নথি ইডির কাছে জমা দিয়ে এসেছেন বলে সূত্রের খবর। আজ সেই নতি খতিয়ে দেখার কথা ইডির।

গতকাল যা বলে হাইকোর্ট…

নিয়োগ মামলায় যে সমস্ত নথি চাওয়া হয়েছিল সেগুলি মঙ্গলবারই ইডিতে জমা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও সেই নথি ইডিতে জমা পড়েনি বলে খবর। তারপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।’

Abhishek Banerjee News : ED দফতরে গরহাজির অভিষেকের মা! CGO-তে বাবা অমিতের হাজিরা নিয়েও ধোঁয়াশা
নথি জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ
প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির কাছে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে। গত ৫ অক্টোবর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয়কুমারের বেঞ্চ সেই নির্দেশ দেয়। সেই সময় বিচারপতি সেন বলেছিলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই দিনই সব নথি জমা দিতে হবে, তার পর আর তাঁকে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না আদালত।’ একই সঙ্গে ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দেয়, যদি অভিষেকের জমা দেওয়া নথিতে ইডি সন্তুষ্ট না হয়, তবে তাঁকে হাজিরা দিতে বলতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

আজ ইডি হাজিরা অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের

SSC Recruitment Scam: ‘১০ অক্টোবরের মধ্যেই দিতে হবে তথ্য…’, অভিষেককে বাড়তি ছাড়ে নারাজ আদালত, ভর্ৎসনা ED-কেও
সিঙ্গল বেঞ্চে ওঠে মামলা
মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি বেঞ্চে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলাটি। বিচারপতি কাছে তদন্তের রিপোর্ট পেশ করে সিবিআই এবং ইডি। ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, মঙ্গলবার রাত ১২টার মধ্যে নথি জমা দিতে হবে অভিষেককে। আর তার মধ্যে নথি জমা দিতে না পারলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি। তাই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার পরেও নথি জমা না পড়ায় বিভিন্ন ধরণের জল্পনা সৈরি হতে থাকে রাজনৈতিকমহলে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল হাইকোর্টের নির্দেশ মোতাবেক রাত ১২টার আগেই নথি জমা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত আরও খবরের জন্য ফলো করতে ভুলবেন না এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version