শহর কলকাতায় পুজোর ভিড় শুরু হয়ে গিয়েছে। মহালয়ার সন্ধে থেকেই মানুষের ঢল নামতে শুরু করেছে কলকাতার বুকে। দ্বিতীয়া বা তৃতীয়াতেও ভিড় বেড়েছে বই কমেনি। এরই মাঝে নতুন সমস্যা অটোর ভাড়া। পুজোর আবহে শহরের একাধিক রুটে অটো ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

রাসবিহারী অঞ্চলে ৫ টাকা বেশি
এই যাত্রীর দাবি, তৃতীয়ার সন্ধ্যায় তিনি রাসবিহারী মোড় থেকে অটোয় ওঠার পরেই চালক জানিয়ে দেন ভাড়া ২০ টাকা। তার প্রেক্ষিতে, যাত্রী প্রশ্ন করেন, আগের দিনই ১৫ টাকা নেওয়া হয়েছে, তাহলে ২০ টাকা দেবেন কেন? জবাবে অটোচালক জানান, চতুর্থীর দুপুর থেকে বন্ধ থাকছে অটো। চেতলা থেকে আসতেও ১ ঘণ্টা লাগছে।

টানা সার্ভিসের পরিবর্তে কাটা রুট
শুধু এই রুটেই নয়, শহরের আরও বেশকিছু রুটেই উঠছে অটোচালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। কোথাও কোথাও তো সকাল ও সন্ধ্যার ভাড়াতেও পার্থক্য দেখা যাচ্ছে। কোনও জায়াগায় আবার, লম্বা রুটকে ভেঙে কাটা সার্ভিস করা হয়েছে। আর এই সবক্ষেত্রেই আখেরে খরচ বাড়ছে যাত্রীদের।

সকাল-সন্ধ্যায় ভাড়ার পার্থক্য
অভিযোগ, ফ্ল্যাট রেটে ভাড়া ৫ টাকা বৃদ্ধি পেয়েছে শহরের বেশকিছু রুটে। হাওড়া এবং খাস কলকাতার মধ্যে সংযোগকারী আহিরীটোলা লঞ্চঘাট থেকে উল্টোডাঙা রুটের অটো ভাড়া মাথাপিছু ২০ টাকা। যাত্রীদের কারও কারও দাবি, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেই রুটে ভাড়া নেওয়া হচ্ছিল ২৫ টাকা। কোনও কোনও চালক আবার ১০ টাকাও বেশি নিচ্ছিল বলে অভিযোগ।

এরপর ওই রুটেই সন্ধ্যাবেলা বদলে যাচ্ছে রেট চার্ট। পাশাপাশি টানা রুট বদলে যাচ্ছে কাটা রুটে। সেক্ষেত্রে প্রথমে আহিরীটোলা থেকে শোভাবাজার মেট্রো স্টেশন এবং তারপর সেখান থেকে উল্টোডাঙা মোড়। প্রথম অটোয় ভাড়া ১৫ টাকা এবং দ্বিতীয়ভাগে ভাড়া ২০ টাকা। অর্থাৎ, একই দূরত্ব যেতে সকালে লাগছে যেখানে ২৫,সেখানে সন্ধ্যা হলেই কাটা রুটে সেই একই দূরত্ব যেতে যাত্রীকে ভাড়া গুণতে হচ্ছে ৩৫ টাকা।

Yatri Sathi App : পুজোয় সরকারি অ্যাপ ক্যাবে খুবই কম খরচে দেখুন ঠাকুর, সোমেই উদ্বোধন মুখ্যমন্ত্রীর
খরচ বাড়ছে যাত্রীদের
এদিকে, শিয়ালদা থেকে ধাপা বাইপাস, মেট্রোপলিটনের অটোর সংখ্যা পুজোর আবহে কমে গিয়েছে বলে অভিযোগ। সেখানে ন্যূনতম ভাড়া ১০ থেকে বেড়ে হয়েছে ১৫ টাকা। যার জেরে বাড়তি ভাড়া যেমন দিকে হচ্ছে, তেমনই হয়রানিরও শিকার হতে হচ্ছে যাত্রীদের।

শহর কলকাতার যানবাহন ও ট্রাফিক সংক্রান্ত আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version