জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর উঠে এল সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের নাম। সুটিয়া ধর্ষণকাণ্ডে আন্দোলনের মুখ বরুণ বিশ্বাসকে খুন করা হয় বলে অভিযোগ ছিল পরিবারের। সেই তদন্তের মীমাংসার আশায় আজও অপেক্ষারত তাঁর পরিবারের সদস্যরা। খুনের ঘটনার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত ছিলেন বলে দাবি করেছিলেন বরুণের দিদি। আজ এত বছর পরেও দিদির মুখে একটাই কথা, ‘ভাইয়ের খুনিরা যেন শান্তি পায়।’

কী জানা যাচ্ছে?

২০১২ সালের ৫ ই জুলাই গোবরডাঙ্গা স্টেশনের বাইরে বরুণ বিশ্বাসকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এর পেছনে হাত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের – এমনই দাবি করেছিলেন বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা রায় বিশ্বাস। খুন হওয়ার পর বরুণের দিদিকে অনেক হুমকি এবং শাসানির মুখেও পড়তে হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে তিন কোটি টাকার মিথ্যা মানহানির মামলাও করা হয় বলে তিনি অভিযোগ করেন। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর দিদির চোখে ভেসে এল ভাইয়ের সেই হাসি মুখটা। এত বছর পরেও বিচারের অপেক্ষায় তাঁরা।

কী বললেন তাঁর দিদি?

বরুন বিশ্বাসের দিদির কথায়, চালুনিয়া খাল এবং ইছামতি নদী সংস্কারের জন্য বরাদ্দ ৩৮ কোটি টাকা তছরূপের অভিযোগ এবং প্রতিবাদ আন্দোলন করায় মিত্র ইনস্টিটিউটের শিক্ষক বরুণ বিশ্বাসকে অনেক হুমকির মুখে পড়তে হয়। সেই ঘটনায় যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভাইয়ের খুনের ঘটনার সঙ্গেও তিনি জড়িত বলে দাবি করছেন তিনি। প্রমিলা দেবী বলেন, ‘তিনি এখন রেশন বন্টন দুর্নীতি মামলা গ্রেফতার হয়েছে, কিন্তু আমার ভাইয়ের খুনি হিসেবে তো হয়নি।’ তাই সঠিক তদন্ত হোক এবং ভাই বরুণ বিশ্বাসের খুনের আসামিকে শাস্তি দেওয়া হোক এমনটাই দাবি তাঁর।

প্রতিবাদী শিক্ষক বরুণ

উত্তর ২৪ পরগনার সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন বরুণ বিশ্বাস। এছাড়াও সমাজের একাধিক অনৈতিক, বেআইনি কাজ নিয়ে নিত্যদিনই প্রতিবাদ করতেন মিত্র ইনস্টিটিউশনের এই শিক্ষক।

Rathin Ghosh on Jyotipriya Mallick : ‘২৪-এর নির্বাচনের আগে এরকম আরও হবে’, প্রাক্তনের গ্রেফতারিতে বললেন বর্তমান খাদ্যমন্ত্রী
২০০০ সালে গাইঘাটার সুটিয়ায় প্রচুর মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেই ঘটনায় পর থেকেই এই প্রতিবাদী মঞ্চ গড়ে তোলা হয় এলাকায়। সেই মঞ্চের অন্যতম পুরোধা ছিলেন বরুণ বিশ্বাস। যদিও গণধর্ষণ মামলায় আগেই ছয় জনকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় সুশান্ত চৌধুরী নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। দমদম সেন্ট্রাল জেলে বসে বরুণকে খুন করার ছক কষেছিল বলে জানা যায় পুলিশি তদন্তে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version