বাংলার সুপারস্টার জিত। তিনি বেশি হইচই করা পছন্দ করেন না ব্যক্তিগতভাবে। কিন্তু তাঁর ছবি আসা মানেই চারদিকে শুধুই হুল্লোড়। চলতি বছরে দুটি ছবি উপহার দিলেন ভক্তদের। আর দুটিতেই তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা। তবে চমকটা ছিল সম্পূর্ণ অন্য জায়গায়। ২০২৩ সালের প্রথম ছবি চেঙ্গিজ তিনি হিন্দিতেও রিলিজ করেন। আর তার জমজমাট প্রমোশন করেন মুম্বইয়ে। সেই ছবি যেমন আপনাদের তখন দেখিয়েছিলাম, এখন দেখে নিন কীভাবে দ্বিতীয়বার মুম্বইয়ের মন জয় করতে এক্কেবারে রেডি জিত। মানুষ ছবিটিও হিন্দিতে রিলিজ করবে তাঁর প্রোডাকশন হাউস। তারই প্রচারে সুস্মিতাকে নিয়ে পৌঁছে যান তিনি। এই ছবির বড় চমক যে হতে চলেছেন জিতু সে আগেই বলেছিলেন জিত। তবে ভক্তদের মনে তিনিই যে বেতাজ সম্রাট। watch the entertainment video.
