লাইনচ্যুত লোকাল ট্রেন
সপ্তাহের তৃতীয় কাজের দিন লোকাল ট্রেন ভোগান্তির মুখে অফিস যাত্রীরা। হাওড়াতে টিকিয়াপাড়া কারশেডের কাছে ল হাওড়াগামী ইএমইউ লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগনান থেকে হাওড়াগামী লোকাল স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার কারণে লোকাল ট্রেনে মৃদু ঝাঁকুনি হয়। ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা পায়ে হেঁটে স্টেশনে পৌঁছন। এখন মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে।
কী জানাল রেল?
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এ প্রসঙ্গে ফোনে বলেন, ‘বাগনান থেকে হাওড়া আসার সময় টিকিয়াপাড়া কারশেডের কাছে এই ঘটনা ঘটেছে। স্টেশনে ঢোকার সময় লোকাল ট্রেনের পাঁচ নম্বর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর ফলে পরিষেবা সাময়িক ব্যাহত হয়েছে। খবর পাওয়ার পর রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছেন।’
আরও জানতে রিফ্রেশ করুন…