জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও পোশাক, কখনও মন্তব্য, কখনও আবার কাজকর্মের জন্য বারংবার খবরের শিরোনামে উঠে আসেন উর্ফি জাভেদ(Urfi Javed)। বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়েনি। পুরো সোশ্যাল মিডিয়া তাঁকে নিয়ে দুই ভাগে বিভক্ত। কেউ কেউ তাঁকে একেবারেই অপছ্ন্দ করেন, কেউ কেউ আবার সমর্থন করেন তাঁকে। তবে উর্ফির সোশ্যাল মিডিয়া প্রোফাইল বারংবার রিপোর্টের মুখে পড়ে আর তার জেরেই ইনস্টা থেকে মাঝেমধ্যেই ডিলিট হয়ে যায়। তবে এবার রেস্তোরাঁয় খাবার সার্ভ করতে দেখা গেল উর্ফিকে।

আরও পড়ুন- Hero Alom: ‘আমাকে এত ভয় কেন?’, প্রচারে বেরিয়ে ফের মার খেয়ে বিস্ফোরক হিরো আলম…

ছোটপর্দায় অভিনয় করেছেন উর্ফি। কিন্তু তিনি জনপ্রিয়তা পান বিগ বস ওটিটির প্রথম সিজন থেকে। অভিনয় ছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মডেলিং ও সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আয় করেন উর্ফি। তবে বিনোদন দুনিয়া ছেড়ে একটি রেস্তোরাঁয় কাজ করতে দেখা গেল তাঁকে। ওয়েট্রেসের পোশাক পরে অর্ডার নিচ্ছেন তিনি। কিছুদিন আগেই তাঁকে রেস্তোরাঁয় কাজ করতে দেখে অবাক হন অনেকেই। কেন তিনি রেস্তোরাঁয় কাজ করছেন, তা জানালেন উর্ফি নিজেই।

আরও পড়ুন- Dunki Screening at Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনে ‘ডাঙ্কি’র বিশেষ প্রদর্শনী, শাহরুখের ছবিকে করমুক্ত করার দাবি…

একটি ভিডিয়ো পোস্ট করেন উর্ফি। সেখানে দেখা যাচ্ছে, ওয়েট্রেসের পোশাকে কখনও অর্ডার নিচ্ছেন, কখনও আবার টেবিলে পৌঁছে দিচ্ছেন খাবার। ক্যাপশনে উর্ফি জানালেন যে কিছু ঘণ্টার জন্য হোটেলে চাকরি করেন তিনি। কিন্তু কেন? তিনি লেখেন, ‘স্বপ্নগুলো অনুভব করলাম। কোনও কাজই বড় বা ছোট নয়, এটা দেখার দৃষ্টিভঙ্গি। কিছু ঘণ্টার জন্য আমি ওয়েট্রেসের জুতোয় পা গলিয়েছিলাম। আমার রোজগারের অর্থ আমি ক্যানসার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশনে দিতে পেরে উচ্ছ্বসিত। এরকম মহানুভবতার কাজ আমি করে যেতে চাই।’ পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁদের, যাঁরা এই কাজে তাঁকে সাহায্য করেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version