রাজ্যের হাসপাতালগুলিতে ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ চিকিৎসা করতে আসেন প্রতি বছর। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করালে এ রাজ্যের বাসিন্দাদের মতোই তাঁরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এবার ভিন রাজ্যের রোগীরা এলে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে আর চিকিৎসা পরিষেবা মিলবে। গ্যাঁটের কড়ি খরচা করতে হবে। এরকম নির্দেশিকা আনতে চলেছে স্বাস্থ্য দফতর। এমনটাই জানালেন রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।

কী জানা যাচ্ছে?

শিশু সুরক্ষা অধিকার কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশ দিয়েছেন, অন্যান্য রাজ্য থেকে যাঁরা চিকিৎসা করাতে আসছেন, তাঁরা অবশ্যই এ রাজ্যে চিকিৎসা করাতে পারেন, তবে সেক্ষেত্রে তাঁদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না। সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্ধারিত একটি খরচ তাঁদের বহন করতে হবে। তবে তিনি জানান, ক্রিটিক্যাল কেয়ার বা এমার্জেন্সি ক্ষেত্রে এই নিয়ম থাকবে না। স্বাস্থ্য দফতর থেকে এই নির্দেশিকা এখনও আসেনি, তবে শীঘ্রই এই নির্দেশিকা সরকারি হাসপাতাগুলোতে যাবে বলেই জানা তিনি।

কেন এমন ব্যবস্থা?

অনন্যা চক্রবর্তী বলেন, ‘ দেখা যাচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দফতরের যদি একশো টাকা বরাদ্দ থাকে, তাহলে তার মধ্যে চল্লিশ টাকা খরচ হচ্ছে বাইরের রাজ্যের রোগীদের জন্য। সেক্ষেত্রে আমাদের রাজ্যের অনেক নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের রাজ্যে যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেটা এ রাজ্যের নাগরিকদের জন্য।’ তাঁর কথায়, ভিন রাজ্যের নাগরিকরা প্রয়োজনে নিজের রাজ্যে চিকিৎসা করাক বা আমাদের রাজ্যের বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, তাতে কোনও অসুবিধা নেই।

শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক ওয়ার্ড পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্য শিশু ও নারী সুরক্ষা দফতরের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। তিনি আরও জানান, মূলত পার্শ্ববর্তী রাজ্য বিশেষত বিহার, ঝাড়খন্ড, ওড়িশা থেকে এ রাজ্যে প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসেন। চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাঁদের আধার কার্ড বা বাসস্থানের পরিচয় পত্র দেখা হতে পারে।

Mamata Banerjee SSKM: ‘সময় হয় না, তাই চেকআপে…’, SSKM হাসপাতালে মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, সরকারি হাসপাতালগুলির পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের হাসপাতালে প্রতি বছর প্রায় ১০ শতাংশ রোগী ভিন রাজ্যের হয়ে থাকেন। সেক্ষেত্রে মালদা, শিলিগুড়ি এবং বর্ধমান মেডিক্যাল কলেজে ভিন রাজ্যের রোগী সবচেয়ে বেশি হয়। ২০১৮ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট ১৩টি মেডিক্যাল কলেজে সমীক্ষা চালিয়ে দেখা যায়, ৯৯ হাজার ৪৫ জন রোগী মধ্যে ৩৭ জন ভিন্‌ দেশের এবং ৮৭২ জন ভিন রাজ্যের বাসিন্দা ছিলেন। সেই সংখ্যা গত কয়েক বছরে আরও অনেকটাই বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version