শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক ও শিক্ষাকর্মীর ব্যাপারে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ওএমআর শিট কারচুপি করে বা মেধা তালিকায় কারচুপি করে চাকরির পাশাপাশি আরো কিছু ভুয়ো চাকরি প্রার্থীর খোঁজ পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, সারা রাজ্য থেকে এমন অনেক ভুয়ো চাকরি প্রার্থী আছেন, যাঁদের নিয়োগের ব্যাপারে জানেই না এসএসসি। সারা রাজ্যে এমন ‘ভূতুড়ে’ চাকরি প্রার্থীর সংখ্যা ৫৮ জন। তাঁরা প্রত্যেকেই এখনও বহাল তবিয়তে চাকরি করে চলেছেন। অথচ, তাঁরা কী ভাবে নিয়োগ হলেন, এমন কোনও তথ্য নেই এসএসসির কাছে।
এসএসসি জানিয়েছে, তাঁরা আদৌ কোনও পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে চাকরি পাননি। তাহলে তাঁরা কী ভাবে কোনও স্কুলে নিয়োগ হলেন এ ব্যাপারে হতবাক এসএসসি কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই, আদালতে সিবিআই চার্জশিট জমা দিয়েছে, সেখানেই জানতে পারা গিয়েছে, এসএসসি নবম-দশমে ৪০ জন এবং একাদশ-দ্বাদশে ১৮ জন এই ধরনের ভুয়ো শিক্ষকের ‘অস্তিত্ব’ পাওয়া গিয়েছে। সেই তথ্য স্বীকার করে নিয়েছে এসএসসি। এমনকি তাঁরা প্রত্যেকেই এখনও চাকরিতে রয়েছেন বলেও জানানো হয় এসএসসির তরফে। এখানেই শেষ নয়, এই ৫৮ জনের পরীক্ষার খাতা এসএসসি খুঁজে পায়নি। নিয়োগের জন্য সরকারি প্যানেলেও তাঁদের নামের হদিশ পাওয়া যায়নি। এই শিক্ষকরা ইন্টারভিউ কিংবা অ্যাপটিটিউড টেস্টের মুখোমুখিও হননি বলে জানিয়েছে এসএসসি। বস্তুত, স্কুল সার্ভিস কমিশনের হাতে তাঁদের সম্পর্কে কোনও তথ্যই নেই বলে জানানো হয়েছে।

Calcutta High Court: যাবজ্জীবন সাজাপ্রাপ্তের মুক্তির আর্জি পুনর্বিবেচনা
ইতিমধ্যে, নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্কুল শিক্ষা দফতরের একাধিক কর্তা ব্যক্তি, তৃণমূল নেতা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে বলে জানিয়েছে এসএসসি। সিবিআই যে চূড়ান্ত চারটি চার্জশিট জমা দিয়েছে, সেই চারটি চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সাব্বার রশিদির বিশেষ বেঞ্চ আপাতত মামলা বিচারাধীন রয়েছে। বেআইনি ভাবে একাধিক প্রার্থী চাকরি পেয়েছেন, সেই তালিকা আগেই দিয়েছিল এসএসসি। তবে এবার এমন কিছু প্রার্থী বেরিয়ে এল, যাঁরা আদৌ কোন পথে চাকরি পেয়েছেন, সেই সম্পর্কে ওয়াকিবহাল নন খোদ স্কুল সার্ভিস কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version