Sealdah Train Time : বিধাননগর স্টেশনে রেল অবরোধ, চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা – sealdah railway service disrupted for blockade at bidhannagar station


উল্টোডাঙা স্টেশনে রেল অবরোধ। অফিস টাইমে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়লেন নিত্য যাত্রীরা। শিয়ালদা থেকে মেন এবং নর্থ লাইনে একাধিক রেল চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের কারণে। নাকাল হতে হয় যাত্রীদের।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ৭টা ১০ মিনিট থেকে অবরোধ শুরু হয়েছে। অফিস ফেরত ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা৷ তার জেরে পরপর দাঁড়িয়ে গেল শিয়ালদা শাখার বহু ট্রেন। চরম হয়রানির শিকার হলেন নিত্যযাত্রী থেকে অফিস ফেরত মানুষজন।

যাত্রীদের তরফে জানা গিয়েছে, পূর্ব ঘোষণা ছাড়াই দত্তপুকুর লোকাল বাতিল করায় হঠাৎ এই উত্তেজিত হয়ে ওঠেন যাত্রীরা। শুধু তাই নয় ট্রেন আসা নিয়ে ভুল ঘোষণা, প্ল্যাটফর্ম এবং ওভারব্রিজ সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে একাধিক অভিযোগ জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। অবরোধের কারণে আপ এবং ডাউন দু লাইনেই ট্রেন চলাচল থমকে যায়৷ জানা গিয়েছে, এদিন ২ নং প্ল্যাটফর্মে একসঙ্গে তিনটে ট্রেনের ঘোষণা হয়। কোন ট্রেন আগে আসবে, কোন ট্রেন পরে আসবে বুঝতে পারছিলেন না যাত্রীরা। সমস্ত যাত্রী অর্থাৎ তিনটি ট্রেনের যাত্রী একই প্ল্যাটফর্মে গিয়ে হাজির হন।

বিধাননগর স্টেশনে রেল অবরোধ

বিধাননগর স্টেশনে রেল অবরোধ

ফলে শিয়ালদা থেকে বনগাঁ, রানাঘাট, গেঁদে, হাসনাবাদ, ডানকুনি সহ বিভিন্ন শাখার ট্রেনও আটকে পড়ে৷ অবরোধে সামিল এক যাত্রী জানান, এ দিন সন্ধ্যায় পর পর তিনটি ট্রেনের ক্ষেত্রে ভুল ঘোষণা করা হয় রেলের তরফে। ফলে ট্রেন ধরতে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে। সে ক্ষেত্রে পড়ে গিয়েও আহত হন বেশ কয়েকজন। এরপরই যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। বেশ কিছুক্ষণ অবরোধ চললেও অবশেষে রেল পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক করেছে বলেই জানা গিয়েছে।

রেল যাত্রীদের একাংশের বক্তব্য, এভাবে ভুল ঘোষণার কারণে চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। বারবার ভুল ঘোষণা হওয়ায় রেল যাত্রীরা এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম ছুটে বেড়ান। চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা। সেই কারণেই, বাধ্য হয়ে যাত্রীদের একাংশ এদিন অবরোধ করে। যাত্রীদের কথায় আজকেই নতুন নয়, বিধাননগর স্টেশনে এর আগেও একাধিকবার এরকম ভুল ঘোষণা করা হয়েছিল। সেই কারণেই যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *