‘ডিকোডিং দেব’, আপাতত ঘাটালের তৃণমূল সাংসদকে নিয়ে এটাই চ্যালেঞ্জ রাজনৈতিক মহলের। আচমকাই তিন তিনটি কমিটি থেকে ইস্তফা, সংসদে দাঁড়িয়ে বলা মন্তব্য, সব মিলিয়ে তাঁকে নিয়ে তুমুল চর্চা। দোসর এক ভাইরাল অডিয়ো ক্লিপ। যেখানে একটি কণ্ঠস্বর স্পষ্ট দাবি, দেব নাকি ‘কমিশন’ নেন কাজ করার জন্য।

রাজনৈতিক মহলের একাংশের কথায়, ওই কণ্ঠস্বর নাকি ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর দলুইয়ের। যদিও তিনি দাবি করেছেন, প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর নকল করা হয়েছে এবং তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, রাজনৈতিক এবং অভিনেতা দেবে তিনি ‘মুগ্ধ’, এই সময় ডিজিটাল-কে একান্ত সাক্ষাৎকারে জানালেন এমনটাই।

দেব এবং শংকর দলুইয়ের সম্পর্ক নিয়ে এর আগে বঙ্গ রাজনীতিতে কম চর্চা হয়নি। সম্প্রতি সেই বিতর্ক আরও চরমে উঠেছে একটি ভাইরাল অডিয়ো ক্লিপকে কেন্দ্র করে। (এই ক্লিপের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) যদিও এই যাবতীয় বিতর্ক দূরে ঠেলে দেবকে প্রশংসায় ভরালেন প্রাক্তন তৃণমূল সাংসদ শংকর দলুই।

তিনি বলেন, ‘দেবের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। এই অডিয়ো ক্লিপটা প্রযুক্তি ব্যবহার করে কী ভাবে করা হয়েছে ঠিক বলতে পারব না। তবে তা সত্য নয়।’

সাংসদ দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে শংকর দলুই। তিনি বলেন, ‘একজন সাংসদ হিসেবে তিনি সব সময় মানুষের পাশে থেকেছেন। বন্যার সময় আসেন।’ বিরোধীদের ‘নাগালের বাইরে থাকা তারকা সাংসদ’ অভিযোগের ঢাল হয়ে দাঁড়িয়েছেন শংকর দলুই। তিনি বলেন, ‘এই সমস্ত কথা ঘাটালের মানুষ অন্তত বিশ্বাস করবে না। প্রতিটা বন্যায় তিনি এসেছেন।’

বিধায়ক থাকাকালীন তাঁর যে সমস্ত কাজে ‘হাত লাগানোর’ দেব সেখানে সাহায্য করেছেন বলে দাবি করেছেন শংকর দলুই। অভিনেতা দেবেরও ভুয়সী প্রশংসা শোনা যায় শংকর দলুইয়ের কণ্ঠে। তিনি বলেন, ‘অভিনেতা দেবের ভক্ত তো বটেই, সাংসদ দেবও আমাদের গর্ব।’

Actor Dev News: ‘দিদিকে মনের কথা বলেছি’ ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন দেব

এদিকে এই অডিয়ো ক্লিপ নিয়ে যখন শোরগোল সেই সময় কি দলনেত্রীর তরফে কোনও বার্তা পেয়েছেন শংকর দলুই? এই প্রসঙ্গে তিনি অবশ্য বলেন, ‘এই অডিয়ো ক্লিপ সত্য নয়। নিশ্চই চক্রান্ত রয়েছে। এই নিয়ে দল কিছু বলেনি।’

সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি দেবের সঙ্গে বৈঠক করতে পারেন দলের শীর্শ নেতৃত্ব। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে স্পষ্ট করে কোনও তথ্য সামনে আসেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version