সরস্বতী পুজো, কালযোগে আবার এক দিনেই ভ্যালেন্টাইন্স ডেও। স্বাভাবিকভাবেই বাঙালির প্ল্যান পুরো ‘ডান’। কিন্তু, যাবতীয় প্ল্যান ভেস্তে দিতে পারে বৃষ্টিপাত? অন্তত আশঙ্কা এমনটাই। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা। এমনকী, হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় হতে পারে বৃষ্টিপাত। শুধু তাই নয়, বৃহস্পতিবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যজুড়ে।

জানা যাচ্ছে, গুজরাট এবং অসমে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। এছাড়াও কর্ণাটক থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডের দিন শহর কলকাতার আকাশ থাকবে মেঘলা। সন্ধ্যা ও রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধে ও রাতের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির আশঙ্কা। ধীরে ধীরে কমবে শীতের আমেজ। বাড়বে তাপমাত্রার পারদ।

মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বুধবার বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার জেলায়। এই জেলাগুলি হল- পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে।

সরস্বতী পুজোর দিন সন্ধ্যা বা রাতের দিকে দক্ষিণবঙ্গের কমবেশি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদা থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version