ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে আইঢাই প্রাণ। আর এই সময় খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার ও মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?

মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায়। শনিবার ও মঙ্গলবারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। এই ছয় জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টি সামান্য কমলেও মঙ্গলবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হবে কলকাতাতেও।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বাতাসে জলীয় বাষ্প অপেক্ষাকৃত বেশি থাকায় অস্বস্তি বাড়ছে। তৈরি হয়েছে বর্জ্রগর্ভ মেঘ। সপ্তাহান্তে শনি ও রবিবার এবং মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।
দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাডু, পণ্ডিচেরি সহ একাধিক রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version