যেমনটা আশঙ্কা ছিল, হলও ঠিক তেমনটাই। বাড়তে শুরু করেছে গার্ডেনরিচে মৃত্যুর সংখ্যা। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। যদিও অসমর্থিত সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এর গে সকালেই ২ জনের মৃত্যু খবর পাওয়া যায়। এদিকে গার্ডেনরিচের দুর্ঘটনায় আহত যে ১২ জন স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছেন, তাঁদের দেখতে এসএসকেএম হাসপাতাল থেকে পাঠানো হয়েছে চিকিৎকদের একটি দল। ইমারজেন্সি মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক ও সার্জারি মিলিয়ে মোট ৯ জন চিকিৎসক রয়েছেন ওই দলে। এসএসকেএম সূত্রে খবর, ওই নার্সিংহোম থেকে তিন জনকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হচ্ছে। ঘটনার সমস্ত আপডেট জেনে নিন ->খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। ‘পরিস্থিতি ভয়াবহ’ বলে মন্তব্য করলেন বিজেপি নেতা।
>গার্ডেনরিচের ঘটনাস্থলে জারি উদ্ধারকার্য। এখনও ধ্বংসস্তূপের নীচে ৪ জন আটকে রয়েছেন বলে খবর।

এই ঘটনার খবর পাওয়ার পর সোমবার সকালে ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরে অসুস্থ মুখ্যমন্ত্রী। অসুস্থ হওয়ার পর এদিনই প্রথম বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করে পৌঁছন এলাকায়। তারপর হেঁটেই এলাকায় ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রোমোটাররা নিশ্চয় ভাববেন, আশেপাশে যে গরীব মানুষগুলো আছে, তাদের যেন ক্ষতি না হয়, বাড়ি যাতে মজবুত হয়, সেদিকে নজর রাখা উচিত।’

এদিকে ইতমধ্যেই ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কথাও ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ৫ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে যে নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়েছে, সেটি ‘অবৈধ’ বলেও জানিয়েছেন মেয়র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version