Weather Forecast Kolkata : রঙের উৎসবেও একাধিক জেলায় বৃষ্টি! কেমন থাকবে কলকাতার আবহাওয়া? – west bengal weather forecast on 24 march raining will continue in north bengal


বৃষ্টির ঘনঘটা কাটিয়ে দোল পূর্ণিমার আগে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখতে পেয়েছে শহর কলকাতা। বসন্ত উৎসবের আগে খুশি শহরবাসী। আগামী কিছুদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই বিরাজ করবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।হাওয়া অফিস জানিয়েছে, চৈত্রে অঝোর বৃষ্টি ঝরানো নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটা উত্তরের দিকে সরে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গে আর টানা বৃষ্টির আশঙ্কা সেভাবে নেই। তবে ২৪ এবং ২৫ মার্চ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভবনা কিছু জেলায়। উত্তরবঙ্গে আজ থেকে অন্তত ৫ দিন বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড থেকে মণিপুর পর্যন্ত। যা দক্ষিণ থেকে সরে আপাতত উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢলে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ড এবং বিদর্ভতে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার মূলত পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। ফলে এই মুহূর্তের স্বস্তি মঙ্গলবারের মধ্যে সম্পূর্ণ গায়েব হতে চলেছে। মঙ্গলবারের পর হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আগামী ২৪ ও ২৫ মার্চ বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা। ২৪ মার্চ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। ২৫ মার্চ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায়। উত্তর ২৪ পরগনা জেলায় আগামী দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।

Weather Forecast : শহরে জলীয় বাষ্পের প্রভাবে বাড়ছে অস্বস্তি
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *