আবহাওয়ার ‘মুড সুইং’! সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রার পারদ অনেকটাই কমেছিল। কিন্তু, ধীরে ধীরে বাড়ছে গরম। কবে বৃষ্টিপাত হবে? কবে এই ভ্যাপসা গরমের থেকে মুক্তি পাওয়া যাবে? তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার এই নিয়ে মুখ খুলল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে তাপমাত্রা কমতে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

রবিবারও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং রবিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।সোমবার থেকে দক্ষিণবঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। ব্যতিক্রমী নয় কলকাতাও। শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার।

বর্ষার প্রবেশ কবে?

১৯ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে চলেছে বর্ষা। উল্লেখযোগ্যভাবে, নির্ধারিত সময়ের তিন দিন আগে বর্ষা প্রবেশ করেছে। ভারতের কেরালাতেও নির্দিষ্ট সময়ের এক দিন আগে প্রবেশ করে যাবে মৌসুমী বায়ু।

সাইক্লোন রিমাল কি সত্য়িই হানা দেবে? কী বলছে আলিপুর?

চলতি মাসের শেষেই হানা দিতে পারে সাইক্লোন, এই দাবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঘুরছে। কিন্তু, অযথা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে আলিপুরের পক্ষ থেকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে বুধবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোতে পারে এবং মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার ২৪ মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর বেশি এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি?

সোমবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ভোটের দিন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে রয়েছে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস। সকালের দিকে মনোরম পরিবেশ থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদ দিয়ে রবিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস।

জুনের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ! সোম-মঙ্গল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

সোমবার থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version