EVM মেশিন বদলের আশঙ্কা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। হুগলিতে স্ট্রং রুম পরিদর্শন করলেন তিনি। স্ট্রং রুমের পেছনের দিক থেকে প্রবেশ করলেন বিজেপি কর্মীদের সঙ্গে। স্ট্রং রুমের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মীদের।হুগলিতে রবিবার রাতে স্ট্রং রুমে হঠাৎ হাজির হলেন লকেট চট্টোপাধ্যায়। স্ট্রং রুমের সামনে উত্তেজনা। লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের। এদিকে, স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। চিঠি লিখে আগেই রিটার্নিং অফিসারকে জানিয়েছিলেন। রাতে হঠাৎ করে সেই স্ট্রং রুম দেখতে হাজির হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

হুগলি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম হয়েছে হুগলি এইচআইটি কলেজে। যেখানে ইভিএম রাখা আছে। সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তা বলয়। নিরাপত্তার বেষ্টনীতে থাকা ইভিএম বদল হয়ে যেতে পারে এমনই আশঙ্কা বিজেপি প্রার্থীর। তাই দলীয় কর্মীদের নিয়ে আজ রাতে হঠাৎ তিনি হাজির হন।

এইচআইটি কলেজের পাশে রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজ দিয়ে ঢুকে অন্ধকার পথে পুকুর পাড় দিয়ে স্ট্রং রুমের পিছন দিকে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে এইচআইটি কলেজে ভেতরে ঢোকেন তিনি। খবর পেয়ে চন্দননগর পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছন।

ইভিএম বদলের ছক? সৌমিত্রর অভিযোগের পালটা সুজাতা

লকেট চট্টোপাধ্যায় পুলিশকে জানান, স্ট্রং রুমের সামনে পাহারা রয়েছে, কিন্তু পিছন দিকটা সুরক্ষিত নয়। পিছন দিকে সিসি ক্যামেরাও নেই তাই কে আসতে যাচ্ছে তা দেখা যাবে না। লকেট দাবি করেন, স্ট্রং রুমের পিছন দিকেও সিসি ক্যামেরা লাগাতে হবে এবং পাহারার ব্যবস্থা করতে হবে। আজ সকালে হুগলি জেলাশাসক দপ্তরে গিয়ে এ বিষয়ে চিঠিও দিয়ে আসেন লকেট। বিজেপি প্রার্থী দলবল নিয়ে স্টংরুমে পৌঁছেছেন খবর পেয়ে এইচআইটি কলেজের বাইরে জড়ো হয় তৃণমূলের কর্মীরা। লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান শুরু করে তৃণমূল। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। উত্তেজনা তৈরি হয় স্ট্রং রুমের সামনে।

Fact Check : লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন লকেট? ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই
তৃণমূল নেতা গৌরীকান্ত মুখোপাধ্যায় বলেন, তিনি ভাবছেন নির্বাচনে যেভাবে নাটক করেছেন স্ট্রং রুমে এসে নির্বাচনের বৈতরণী পাড় করতে চাইছেন। তাঁর কথায়, ‘উনি একটা গেমিক তৈরি করতে চাইছেন কিন্তু এখানে সেটা চলবে না। দলবল নিয়ে ভেতরে ঢুকছে। স্ট্রং রুম না বুথ তার বোধশক্তি হারিয়ে ফেলেছেন তিনি। আমরা তার প্রতিবাদ জানিয়েছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version