Bishnupur Lok Sabha : স্ট্রং রুমে EVM সুরক্ষিত, সৌমিত্রর অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি বাঁকুড়ার DM-SP-র – bishnupur lok sabha election evm misplacing allegation by saumitra khan rejected by bankura police


বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে স্ট্রং রুম থেকে ইভিএম সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল- এমনটাই অভিযোগ তুলেছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়ে দিলেন বাঁকুড়ার জেলাশাসক এবং পুলিশ সুপার।সোমবার হঠাৎ বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানেই একটি লাইভ ভিডিয়ো করে সৌমিত্র দাবি করেন, স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই কাজে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এমনকি, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একাংশ অর্থের বিনিময়ে এই কাজে সহায়তা করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

তাঁর অভিযোগের পরেই আজ, বুধবার বাঁকুড়া জেলা পুলিশ এবং জেলাশাসকের তরফে একটি বিবৃতি দেওয়া হয় এক্স হ্যান্ডেলে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইভিএম মেশিন নির্বাচন কমিশনের সুরক্ষা বিধি মেনে সংরক্ষিত করা রয়েছে। সুরক্ষার দিক থেকে কোনও খামতি নেই বলে জানিয়ে দেওয়া হয়।

বাঁকুড়া পুলিশ জানায়, ডিএম এবং ডিইও বাঁকুড়া এবং এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিশনের নির্দেশিকা অনুসারে স্ট্রং রুমের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।নিরাপত্তা ব্যবস্থা রয়েছে CAPF, পুলিশ আধিকারিকরা। বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘স্ট্রং রুমের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে কোনো ভিত্তি নেই। নিশ্চিন্ত থাকুন, কমিশন দ্বারা জারি করা নির্দেশিকা অনুসারে ইভিএম স্ট্রং রুমগুলি সম্পূর্ণ সুরক্ষিত৷ অভিযুক্ত পোস্টটি বাস্তবিকভাবে ভুল এবং বিভ্রান্তিকর।’

ইভিএম বদলের ছক? সৌমিত্রর অভিযোগের পালটা সুজাতা

প্রসঙ্গত, সোমবার বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে গিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেছিলেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেছিলেন, পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যমেরা বদল করে স্ট্রং রুমের ভেতরে থাকা ইভিএম সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশের সঙ্গে এই কাজে সাহায্য করেছিল কেন্দ্রীয় বাহিনীর একাংশ। বিষয়টি নিয়ে তিনি কমিশনেও অভিযোগ জানান।

Bishnupur Lok Sabha : স্ট্রং রুম থেকে EVM বদলের অভিযোগ সৌমিত্রর! ‘হারবে বলেই হতাশ’ খোঁচা সুজাতার
যদিও, সৌমিত্র খাঁর এই অভিযোগের পর সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই বিজেপি প্রার্থী এইসব মিথ্যাচার করছেন বলে দাবি করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *