লোকসভা নির্বাচন ২০২৪-এর ফল ঘোষণা হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। দেশ-রাজ্য থেকে শহরের অলিগলি, সকলেরই নজর এখন ভোটের ফলাফলের দিকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে অন্যান্য সমস্ত কেন্দ্রের পাশাপাশি নজরে কলকাতা উত্তর। গত ১ জুন সপ্তম দফায় নির্বাচন হয়েছে এই কেন্দ্রে। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। যাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন বরাবরই চর্চায়। অন্যদিকে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থীও রাজনৈতিক জগতের পোড়খাওয়া ব্যক্তিত্ব বলা চলে।লাইভ আপডেট
  • সকাল ১১:৪৫: সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ১১,৪৫৮ ভোটে

  • সকাল ১১:১৫: কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৮৩০৭টি ভোটে এগিয়ে।


২০১৯ কলকাতা উত্তর লোকসভা নির্বাচনের ফলাফল
রাজনৈতিক দল প্রার্থীর নাম প্রাপ্ত ভোট
তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় ৪৭৪,৮৯১
বিজেপি রাহুল বিশ্বজিৎ সিনহা ৩৪৭,৭৯৬
সিপিআইএম কনীনিকা বোস ঘোষ ৭১,০৮০

কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এর আগে পাঁচবারের সাংসদ। শুধু লোকসভা নির্বাচনে নয়, তিনি বিধানসভা আসন বউবাজার থেকেও এর আগে চারবার কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন। সেদিক থেকে দেখতে গেলে উত্তর কলকাতা তাঁর হাতের তালুর মতো চেনা। পরবর্তীকালে, তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। এবং ২০০৯ সাল থেকে টানা তিনবার তৃণমূলের টিকিটে কলকাতা উত্তরের সাংসদ হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে যে সুদীপের প্রধান প্রতিপক্ষ বিজেপির তাপস রায় তা বলাই যায়। চলতি বছর ভোটের মুখেই ফুল বদল করে বিজেপিতে যোগ দেন তাপস। গত চারবার তৃণমূলের টিকিটেই বিধায়ক হয়েছিলেন তিনি।

তৃণমূল-বিজেপির পাশাপাশি উত্তর কলকাতায় জোটের প্রার্থী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। যিনি এর আগে বিধায়কও ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যসভার সাংসদও হয়েছেন। শুধু তাই নয়, তিন বছর প্রদেশ কংগ্রেসের সভাপতিও ছিলেন প্রদীপ ভট্টাচার্য।

উত্তর কলকাতা কেন্দ্রে যে এবার জোরদার লড়াই তা বলাই যায়। মাটির ভাঁড়ের চা থেকে সন্ধের রকের আড্ডা, আর একঝাঁক নস্ট্যালজিয়ার মঝেও ভোট উৎসবে অন্তিম লগ্নে কী হয়, সেদিকেই মুখিয়ে সকলে।

আরও আপডেট পেতে রিফ্রেশ করতে থাকুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version