কথা মতো কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী। অঞ্জলিও দিতে দেখা যায় তাঁকে। ঘণ্টা বাজিয়ে আরতিও করেন তিনি। তারপর পার্শ্ববর্তী আরও একটি মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যের প্রশাসসনিক প্রধান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়, কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার শীর্ষ নেতৃত্ব। পুজোর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্দ মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী যাবেন বলে জানা যাচ্ছে।
আরও জানতে রিফ্রেশ করুন…
