Swastika Mukherjee Exclusive : ‘কোথাও যেন স্বস্তিকা মুখার্জীকে খুঁজে না পায়’ অকপট আড্ডায় অভিনেত্রী – bijoya webseries actress swastika mukherjee shares shooting experiences watch exclusive video


হইচই-এর ওয়েব সিরিজে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ফের একবার ফিরছেন। একাধিক হিট ওয়েব সিরিজ দেওয়ার পর আবারও সিরিজে মজলেন অভিনেত্রী। পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ বিজয়াতে নাম ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। ৫ জুলাই হইচই-এর পর্দায় আসতে চলেছে মায়ের এই লড়াই। এই সিরিজের টিজার মুক্তি পেয়েছে যা প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহল থেকে। এই টিজারের মাধ্যমে বোঝানো হয়েছে যে গল্পে স্বস্তিকা একজন মা তাই তিনি নিজের সন্তানের হোক বা শুটিং ফ্লোরের ছোট ছোট ছেলে মেয়েদের, সবারই একজন অভিভাবকদের মতো খেয়াল রাখেন। বিজয়ার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর গল্প ও নিজের চরিত্র নিয়ে অকপট অভিনেত্রী। তিনি বলেন যে ‘কোথাও যেন স্বস্তিকা মুখার্জীকে খুঁজে না পায়’। আর কী কী বললেন আড্ডায়? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *