Ratha Yatra 2024 : সম্প্রীতির রথযাত্রায় রশিতে টান রনজিত-আব্দুলের – sandhya aarti of ratha yatra festival celebrated with religious inclusivity in north 24 parganas watch video to know more


রথযাত্রাকে কেন্দ্র করে শাসনের সর্দারহাটিতে ফুটে উঠল সম্প্রীতির ছবি। এদিন রথের দড়ি টানতে হাত লাগান শাসনের হিন্দু-মুসলিম সহ উভয় সম্প্রদায়ের মানুষজন। জাতপাতের ঊর্ধ্বে উঠে রথের দড়িতে টান দেন রঞ্জিতের পাশাপাশি আব্দুলের। প্রসঙ্গত, এই রথযাত্রাকে ঘিরে একটা উৎসবের পরিবেশ হয়ে ওঠে শাসন এলাকা। শাসনের সর্দারহাটির মাঠে বসে রথের মেলাও। আর এদিন শাসনের সব পথ এসে মেলে রথের মেলায়। মেলা মানে পাঁপড় ভাজা, মেলা মানে জিলাপি খাওয়া। আর মেলা মানে কাচের চুড়ি। মেলার এই খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে এদিন ভিড় জমান উভয় সম্প্রদায়ের উৎসবপ্রেমী মানুষজন। সর্দারআটির রথযাত্রাকে ঘিরে ফুটে ওঠে যেন এক টুকরো সম্প্রীতির ছবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *