২১ জুলাই-এর শহিদ দিবসের মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে ফেরাবেন না। প্রসঙ্গত, কোটা আন্দোলন ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে চলছে আন্দোলন। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় বাংলাদেশের স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে এদিন সংরক্ষণ ব্যবস্থা সংস্কার করারই নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে যে ছাত্রছাত্রীরা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত। উত্তাল বাংলাদেশ নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আসুন দেখে নিন এই ভিডিয়ো। সংস্কারের দাবিতে চলছে আন্দোলন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version