২১ জুলাই, রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মাতলায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারই দায়িত্বে রয়েছেন সুজিত বসু। শনিবারের পর রবিবার সকালেই সেন্ট্রাল পার্কে দেখা গিয়েছে সুজিত বসুকে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য কী ব্যবস্থা রয়েছে, জানালেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই জেলা থেকে হাজার হাজার তৃণমূল সমর্থক এসে পৌঁছছেন শহরে। শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে যেমন আসছেন কর্মী সমর্থকেরা। তেমনি শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে জোড়াফুল শিবিরের কর্মীরা এসে পৌঁছছেন ধর্মতলায়। যত আগে যাওয়া যাবে তত আগে জায়গা। তাই সভা শুরুর সময় ১২টা হলেও সকাল থেকেই ভিড়ে ঠাসাঠাসি ধর্মতলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version