নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। সোম থেকে দক্ষিণবঙ্গে টানা এক সপ্তাহ দুর্যোগের পূর্বাভাস। চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। আগামী এক সপ্তাহে সেই ঘাটতি কিছুটা কমতে পারে বলে আশাবাদী আবহবিদরা। এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে বৃষ্টি জারি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। তবে ভারী বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সোমবার থেকে কলকাতাতে বাড়তে পারে বৃষ্টি। রবিবার সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির জন্য তাপমাত্রা কমলেও অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা।

গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত এক সপ্তাহ দক্ষিণবঙ্গে খুব একটা হাওয়া বদলের সম্ভাবনা নেই। সাত দিন পর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার কালিম্পং, আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবারের পর ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টা উত্তাল থাকবে বঙ্গোপসাগর। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version