Driving Licence,স্বল্প খরচে খুবই সহজে বানিয়ে ফেলুন ড্রাইভিং লাইসেন্স, জানুন কীভাবে – driving licence camp will arranged by paschim midnapore traffic police on 21 august 2024


প্রাত্যহিক জীবনে বা বিভিন্ন কাজে দু’চাকার যান কিংবা চারচাকার যানের প্রয়োজনীয়তা থাকে। কর্মস্থল, দোকানবাজার, বা অন্যান্য স্থানে যাতায়াত, এমনকী ভ্রমণের কাজেও খুব স্বাভাবিকভাবেই এই ধরনের যানবাহনের প্রয়োজন হয়। তবে দু’চাকার যান হোক বা চারচাকা, চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্স। কারণ বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান আইনত দণ্ডনীয় অপরাধ। তাই শুধু নিজস্ব যানবাহন থাকলেই হয় না, প্রয়োজন পড়ে ড্রাইভিং লাইসেন্সেরও। এবার বিষয় হচ্ছে, কোথায়, কীভাবে, কোন উপায়ে এই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে? শুধু তাই নয়, এই লাইসেন্স পাওয়ার জন্য কোথায় ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে হবে, বা সেটি হাতে পেতে কত খরচ হবে, এই সব নিয়েও মানুষের মনে বিস্তর প্রশ্ন। এবার তাই মানুষের সুবিধার্থেই বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর ট্রাফিক পুলিশের।পশ্চিম মেদিনীপুর জেলার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স মেলা। এক্ষেত্রে যাঁদের ড্রাইভিং লাইসেন্স নেই, তাঁরা আগামী ২১ অগাস্ট বুধবার মেদিনীপুর সদর জেলা ট্রাফিক পুলিশ আয়োজিত এই মেলায় অংশ নিতে পারেন। বেলদা, কেশিয়াড়ি, দাঁতন ও মোহনপুর, এই ৪ জায়গায় সকাল ১০টা থেকে শুরু হবে শিবির।

driving licence

ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ

খুবই সামান্য প্রসেসিং চার্জের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে দু’চাকার যানের ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে খরচ পড়বে ২৪০ টাকা। চারচাকার যানের ড্রাইভিং লাইসেন্সের জন্যও ওই একই খরচ পড়বে। তবে কেউ যদি দু’চাকা ও চারচাকার যানের লাইসেন্স একসঙ্গে তৈরি করতে চান, তাহলে তাঁকে দিতে হবে ৩৬০ টাকা।

ওই দিন যাঁরা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চান, তাঁদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও এক কপি ছবি। সূত্রের খবর, সমস্ত কিছু যাচাই করার পরে, তবেই ইস্যু করে হবে লাইসেন্স। এই ক্যাম্পের ফলে যাঁরা লাইসেন্স করাতে চান, তাঁদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *