রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া। ৮ অগস্ট সকাল ৮টা বেজে ২০ মিনিটে পাম অ্যাভেনিউ-এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় আর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা নিয়ে বিশেষ নির্দেশ দিলেন মমতা। রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে শেষ স্যালুট দেওয়া হবে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। বুদ্ধদেবকে শ্রদ্ধা জানাতে বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বিশদে জানুন ভিডিয়োতে।