জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেম্বারে ঢুকে মহিলা চিকিত্‍সককে এবার পুরুষাঙ্গ দেখালেন যুবক! আরজি কর কাণ্ডে প্রতিবাদ-বিক্ষোভে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। দাবি করা হচ্ছে, ঘটনাটি  ঘটেছে এ রাজ্যেই। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব নেটিজেনরা।

আরও পড়ুন: R G Kar Incident: ‘সামথিং ইজ মিসিং’, আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের!

এক্স হ্য়ান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছেন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্য়াসোসিয়েশন বা FAIMA-র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা চিকিত্‍সক মণীশ জাংরা। ঘটনা কোথাকার, সেকথা অবশ্য উল্লেখ করেননি তিনি। তবে দাবি করেছেন, ভিডিয়ো-কে যা দেখা যাচ্ছে, সেই ঘটনা পশ্চিমবঙ্গের।

কী দেখা যাচ্ছে? এক মহিলা চিকিত্‍সকের চেম্বারের দরজার পিছনে লুকিয়ে রয়েছে অভিযুক্ত যুবক। এরপর চেম্বারে ঢুকে ওই চিকিত্‍সককে পুরুষাঙ্গটি দেখায় সে। সঙ্গে সঙ্গেই চেয়ার উঠে বাংলায় চিত্‍কার করতে শুরু করেন ওই মহিলা চিকিত্‍সক। শেষ সাইকেল চেপে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

 

সোশ্য়াল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকই ভিডিয়োটি রিপোস্টও করেছেন। কলকাতা পুলিসকে ট্যাগ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন:  Kolkata Doctor Murder Case: আরজিকর-কাণ্ড, আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব মেডিক্যাল কাউন্সিলের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version