এই সময়:বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে আরজি করে গিয়েছিলেন রাজ্যপাল। আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘যা ঘটেছে তা আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো। রাজ্য তথা গোটা দেশের লজ্জা।’ আরজি করের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত ১৩ অগস্ট মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন রাজ্যপাল। সেই চিঠিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীকে একাধিক ‘নির্দেশ’ও দেন রাজ্যপাল। এ বার রাজ্যপালর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সঙ্ঘাত অবশ্য নতুন নয়। চলমান সঙ্ঘাতের সেই আবহেই রাজ্যপালের অপছন্দের তালিকায় থাকা কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে স্বাধীনতা দিবসে রাজ্য সরকার পুরস্কৃত করায় নতুন করে বিতর্ক বেধেছে। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানিয়েছিলেন রাজ্যপাল।

ইন্দিরা-সহ মোট চার জন এ বার পুলিশ মেডেল পেয়েছেন। তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রীর অফিসার ইন স্পেশাল ডিউটি দিব্যজ্যোতি দাস, বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ এবং ডিআইজি (নিরাপত্তা) আভারু রবীন্দ্রনাথও। বৃহস্পতিবার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে তাঁদের হাতে পুলিশ পদক তুলে দেওয়া হয়।

RG Kar Hospital Incident : আরজি করকাণ্ডে গাফিলতির অভিযোগ জাতীয় মহিলা কমিশনের, মুখ্যমন্ত্রীকে তোপ স্মৃতির

রাজভবনের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া, রাজভবনের সম্মানে আঘাত করা এবং গুজব ছড়ানোর অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানিয়েছিল রাজভবন। কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রকের কাছে চিঠি দিয়ে এই দুই আইপিএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন বোস।

তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার রিপোর্ট চেয়ে পাঠালেও নবান্ন কোনও পদক্ষেপ করেনি। কয়েক দিন আগে রাজ্যপাল এই বলে আক্ষেপ করেছিলেন যে, রাজ্যের অসহযোগিতায় কেন্দ্রীয় সরকার অভিযুক্ত আইপিএস অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version