তিলোত্তমার জন্য ন্যায় বিচার চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের সমর্থনে এগিয়ে এলেন অসংখ্য মানুষ। দাবি না মানা পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকেরা অবস্থানের কথা ঘোষণা করতে না করতেই সেখানে একাধিক সাধারণ মানুষের উদ্যোগে জল, খাবার থেকে ত্রিপল পৌঁছেছে। গরমে যাতে কষ্ট পেতে না হয় তার জন্য ধর্ণাস্থলে আসে একের পর এক ফ্যানও। স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ নিজের খরচে সেখানে পৌঁছন খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। আশপাশের অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের শৌচালয়ও খুলে দেওয়া হয় ধর্ণায় থাকা চিকিৎসকদের জন্য বলে খবর। রাতের খাবারের পর সকাল হতেই বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ চিকিৎসকদের খাবার নিয়ে পৌঁছে যান। সেই মেনুতে চা-বিস্কুট, পাউরুটি, ফল, ফলের রস থেকে বিরিয়ানি-ফ্রায়েড রাইসও জায়গা করে নেয়। রাতেই অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে সমর্থন যোগাতে হাজির হন সুদীপ্তা, চৈতি, উষসী থেকে স্বস্তিকা। আরজে সায়ন, অগ্নিকেও দেখা যায় চিকিৎসকদের সমর্থনে। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।