শপিং প্ল্যান থেকে শুরু করে প্যান্ডেল বাঁধার কাজ, পুজোর আগে আবহাওয়ার মতি-গতিতে সমস্ত পরিকল্পনা ভেস্তে যাওয়ার জোগাড়। নিম্নচাপের জেরে বুধেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ হতে পারে, পূর্বাভাস এমনটাই। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে বুধবার থেকে ওডিশা এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত?

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে। অন্যান্য সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদাতে। অন্যান্য সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, গুজরাটের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version