এই বারের দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বিগ বাজেট সিনেমা বহুরূপী। এই ছবিতে পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন শিবপ্রসাদ ও তাঁর বিপরীতে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বেরোনো গান থেকে ট্রেলার সব ভালো সাড়া ফেলেছে। এই সময় অনলাইনের সঙ্গে আড্ডায় মাতলেন এই দুজন। শুটিং করার সময় ঠিক কতটা মজা করেছেন? তা শেয়ার করলেন তারকা অভিনেত্রী। গত বার পুজোয় ‘রক্তবীজ’-এর বাক্স অফিস সাফল্যই আরও একটি অ্যাকশনধর্মী ছবি তৈরির সাহস দিল বলে জানান পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদের সঙ্গে প্রথম কাজ করলেন কৌশানী, পরিচালক হিসেবে কেমন? সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। তথ্য় সহায়তা: স্নেহা সেনগুপ্ত। বিস্তারিত রইলো এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version