প্রসেনজিত্ মালাকার: বিশ্বভারতীর ক্যাম্পাসের পাশেই লালবাঁধ দীঘিতে ৫ ঘণ্টা ধরে জলে ভাসছিল একটি ‘দেহ’! মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শান্তিনিকেতন জুড়ে। বহু লোকের জমায়েত হয়ে যায়। খবর পেয়ে হাজির হয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিস।

পুলিস প্রস্তুতি নিতে থাকে দেহ তোলার জন্য। টানটান উত্তেজনার মধ্যেই জল থেকে তোলা হয় ‘দেহ’। আর তারপর… পুলিস দেখেই ‘মৃত’ হয়ে গেল জীবিত! নিজেই পায়ে হেঁটে সে উঠল পুলিসের গাড়িতে! এই ঘটনায় রবি ঠাকুরের শান্তিনিকেতন জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, ওই যুবকের নাম শম্ভু হেমব্রম। শান্তিনিকেতনের বাগান পাড়াতে বাড়ি। জল থেকে তোলার পর তাঁকে শান্তিনিকেতন থানায় নিয়ে যাওয়া হয়। সুস্থ আছে ওই যুবক। এলাকাবাসীদের অভিযোগ, নিত্যদিন এলাকায় বসে নেশার ঠেক। তারই ফলে এই ঘটনা।

আরও পড়ুন, Cyclone Shakti: কোনও ঘূর্ণিঝড় নয়, আগের সব আপডেট ‘ভুল-খারিজ’, ‘সাইক্লোন শক্তি’ নিয়ে মৌসম ভবনের বড় আপডেট!

আরও পড়ুন, Bangladeshi Maulana Abdul Quddus Faruqi: WATCH | ‘আত্মঘাতী বাইক বোমারু পাঠিয়ে কলকাতা উড়িয়ে দেব…’ বাংলাদেশি মৌলবির বিস্ফোরক হুমকি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version