নারায়ণ সিংহরায়: তিন মাসেই দাম্পত্যে অশান্তি চরমে।  স্ত্রী সঙ্গে ভিডিও কলে কথা পরেই  আত্মঘাতী যুবক! পাঁচ মিনিটে কী এমন কথা হয়েছিল? তদন্তে নেমেছে পুলিস। চাঞ্চল্য শিলিগুড়িতে। 

আরও পড়ুন:  Bhangar incident: গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে ৫টি ব্যাগ, ভাঙড়ে উদ্ধার বিপুল পরিমাণে… ব্যাপক চাঞ্চল্য!

পুলিস সূত্রে খবর, মৃতের নাম অমিত চক্রবর্তী। বাড়ি, শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায়। মাত্র ৩ মাস আগেই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীর অবশ্য এটি ছিল দ্বিতীয় বিয়ে। কিন্তু বিবাহিত জীবনে একেবারেই সুখী ছিলেন না অমিত। পরিবারের লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর ফোনে অপরিচিত যুবকদের এসএমএস আসত। তাই নিয়ে দু’জনের মধ্যে মধ্যে প্রায়ই অশান্তি হত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দিন কয়েক আগে বাড়ি ছেড়ে চলে যান অমিতের স্ত্রী।

এদিকে স্ত্রী চলে যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন অমিত। আজ, সোমবার ভিডিও কলে স্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন তিনি। একটি রেকর্ড পাঠিয়েও দেন। অমিতের দিদির দাবি, স্ত্রীর কাছ থেকে একটি ফোন আসে। জানানো হয়, অমিত কোন ‘দুঃসাহসিক’ পদক্ষেপ করতে চলেছেন অমিত। এরপর ঘরে গিয়ে দিদি দেখেন, ভাই আত্মহত্যা করেছে।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তাদের দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কই অমিতের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এখন প্রশ্ন উঠছে, সেই পাঁচ মিনিটের কথোপকথনে এমন কী হয়েছিল, যা একজন যুবককে জীবনের প্রতি সমস্ত আশা ত্যাগ করতে বাধ্য করলো? এই ঘটনার নেপথ্যে দাম্পত্য অশান্তি নাকি আরও কোনও গভীর কারণ—তদন্তেই উঠে আসবে আসল সত্য।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

আরও পড়ুন:  West Bengal Weather Update: সাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, সপ্তাহজুড়ে জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টি, উত্তাল হবে সমুদ্র…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version