সন্দীপ প্রামাণিক: চলে এল শুক্র (৩০/০৫/২০২৫) বিকেলের আবহাওয়ার আপডেট। জেনে নিন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত কী বলছেন। আগামী ৩-৪ দিন দুই বঙ্গের কপালে স্বস্তি না দুর্ভোগ? এক প্রতিবেদনেই জেনে নিন সব আপডেট সবিস্তারে…

বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ, বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায়। এটি আরও শক্তি হারিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়বে… এর কিছুটা প্রভাব উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে তার কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন: হাসনাবাদে হাড়হিম! স্বামীর সঙ্গে তুলকালাম ঝগড়া স্ত্রীর, মেজাজ হারিয়ে ৪ মাসের একরত্তিকেই মেঝেতে আছাড়…

দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার কোনও সতর্কবার্তা নেই। ঝড়-বৃষ্টির সম্ভাবনাও কম। স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গেই দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে কিছুক্ষণের জন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়বে। বাতাসে জলীয়বাস্পের পরিমাণ বেশি রয়েছে। গরম ও জলীয়বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি কষ্টদায়ক হতে পারে।

উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং শহর উপরের পাঁচ জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা সেখানে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে…

আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এরপর বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: প্রেমের টানে ইউনূসের অশান্ত বাংলাদেশে পাড়ি যুবতীর! উদ্বিগ্ন মা-বাবার ভয়ংকর দাবি… পাচার…

আরও পড়ুন, Hooghly BJP Agitation: অপমান করেছেন মমতা! প্রতিবাদে মহিলা পুলিস কর্মীদের ‘সিঁদুর’ পরালেন বিজেপি কর্মীরা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version