চম্পক দত্ত: রাতের অন্ধকারে বোনের বিছানায় শুয়ে পড়েছিল দাদা। হঠাৎ বোনের চিৎকারে ছুটে আসে বাড়ির সদস্যেরা। শ্লীলতাহানির (Physical Assault) অভিযোগে মারধর করা হয় যুবককে। রাতের বেলা প্রাণ হাতে পালিয়ে যায় যুবক। বুধবার বাড়িতে আসতেই ফের শুরু হয় বচসা, এলাকাবাসীর পিটুনিতে মৃত্যু হল অভিযুক্ত যুবকের। ইতিমধ্যে এই ঘটনায় পুলিস ৮ জনকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি  ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট বাকিবাজার এলাকায়।

আরও পড়ুন, Sodepur Girl Assault Case: ‘মেয়েটির বিয়ে হয়েছে, সন্তান আছে, একটু যাচাই করে দেখা হোক!’, দাবি ধৃত ‘পর্ন-কুইন’ শ্বেতার

পুলিস সূত্রে খবর, মৃতের নাম সুরজিৎ জানা(২৬)। মঙ্গলবার রাতে কাকুর মেয়ের (বোন) বিছানায় শুয়ে পড়েছিল দাদা সুরজিৎ। এমনিতেই পাড়া-প্রতিবেশীর কাছে সুরজিৎ মোটেই ভালো ছেলে ছিল না। তার নামে আগেও একাধিকবার এই ধরনের অভিযোগ উঠেছে। এদিন রাতে পালিয়ে বাঁচলেও বুধবার সুরজিৎ বাড়ি ফিরতেই রাতের ঘটনা নিয়ে চেপে ধরে নাবালিকার পরিবার প্রতিবেশীরা। সে সাফাই দেয় রাতের ঘটনায় বোনের বিছানায় শোয়া নিয়ে।

নাবালিকার পরিবারের দাবি, রাতের ঘটনায় সুরজিতের মধ্যে কোনও অনুশোচনা ছিল না। বরং দোষ কবুল না করে উল্টে পরিবারকেই দেখে নেওয়ার হুমকি দেয়। এরপরই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ক্ষীপ্ত হয়ে উঠে পরিবার প্রতিবেশী থেকে এলাকাবাসী। বচসায় জড়িয়ে সুরজিতকে এলাকার বেশ কয়েকজন মারধর করায় রাস্তাতেই লুটিয়ে পড়ে সে। পরে সুরজিতকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন, Purulia Incident: বাড়িতে অশান্তি, ৩ বছরের মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরন মা! তারপরই…ভয়ংকর মর্মান্তিক!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version