দেবব্রত ঘোষ: একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। জগাছা হাটপুকুর এলাকায় চাঞ্চল্য। প্রচুর টাকার ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার ঘটনা বলে পুলিসের অনুমান।

জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের তিনজনের মৃতদেহ। স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র সন্তানের দেহ। এরা হলেন বলরাম খাঁ(৬৫),শেলী খাঁ(৫৫)ও সমব্রিত খাঁ(৩২)। আজ সকালে শেলী খাঁ-এর বোন স্বাতী মিত্র ফ্ল্যাটে আসেন। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলেই জানান তিনি। খবর পেয়ে আসে জগাছা থানার পুলিস।

আরও পড়ুন:Madhya Pradesh Horror: প্রেমে পাগল যুবক, কিন্তু সেই প্রেমিকারই বুকে চেপে বসে কাটল তার গলা! ভিড় করে লোকে দেখলও তা, তবু…

দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিস। দেখা যায় স্বামী,স্ত্রী একটি ঘরে ও পাশের ঘরে বিছানার মধ্যে ছেলের নিথর দেহ পড়ে রয়েছে ।মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। প্রাথমিক অনুমান বিষাক্ত কিছু খেয়ে এই মৃত্যুর ঘটনা। স্বাতী মিত্র জানান রোজই কথা হত। গত রাতে কয়েকবার ফোন করে না পাওয়ায় আজ সকালে দেখা করতে এসেছিলাম। কিন্তু এরকম ঘটনা ঘটবে ভাবতে পারিনি। কোনও ঝামেলা অশান্তির কথা জানা যায়নি।

জানা গিয়েছে, জীবনবীমার এজেন্ট ছিলেন বলরাম বাবু। তার স্ত্রী পোস্ট অফিসের এজেন্ট। ছেলে অনলাইনে কিছু ব্যবসা করত। ফ্ল্যাটের অন্য বাসিন্দারা বলেন স্বামী, স্ত্রী সবার সঙ্গে মেলামেশা করলেও ছেলে কারোর সঙ্গে মিশত না। আজ সকালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী এসেছিলেন বলে পুলিস জানতে পেরেছে। লোন সংক্রান্ত বিষয়ে। কত টাকার লোন ছিল তা খোঁজ নিচ্ছে পুলিস। অন্য কোথাও লোন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:LPG Price: স্বস্তির খবর! ফের কমল গ্যাসের দাম, কিন্তু…

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version