জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডাস্টবিনে নয়। ড্রেইনে ফেলুন। ১৭টি ওষুধ নিয়ে এমনই সতর্কবাণী জানাল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন । বলা হচ্ছে, এই ১৭ ওষুধ একমাত্র যাকে প্রেসক্রাইব করা হয়েছে। তিনি-ই শুধু খেতে পারেন। অন্য যে কেউ খেলে তাঁর চরম বিপদ হতে পারে। পাশাপাশি, এই ১৭ ওষুধের মেয়াদ পেরিয়ে গেলে, সেগুলি ডাস্টবিনে নোংরা আবজর্নার মধ্যে ফেলাও নিরাপদ নয়। সেগুলিকে কমোডে ফেলে ফ্লাশ করে দিতে হবে বা নর্দমার জলে ফেলে দিতে হবে। যাতে ভুলক্রমে মানুষ বা অন্য কোনও প্রাণীর নাগালেও এই ওষুধগুলি না পড়ে।
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের মতে, এই ১৭ ওষুধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ওষুধের অপব্যবহার করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। মৃত্যু হতে পারে অন্য প্রাণীরও। এই তালিকায় রয়েছে ট্রমাডল, ট্যাপেন্টাডল, ডায়াজেপাম, অক্সিকোডোন এবং ফেন্টানাইলের মতো প্রেসক্রিপশনে লেখা হয় এমন ওষুধ। যা সাধারণত ব্যথা, বেদনা, উদ্বেগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
ডাস্টবিনে না ফেলে নর্দমায় কেন?
সিডিএসসিও-র মতে, ডাস্টবিনে ফেললে সেই ওষুধ ভুলক্রমে বাড়ির শিশু বা পোষ্য এমনকি আবর্জনা সংগ্রহকারীরাও খেয়ে ফেলতে পারে। যা বিপদ ডেকে আনতে পারে। অরক্ষিত ওষুধগুলি অন্যত্র স্থানান্তরিত বা অপব্যবহারের সুযোগও পেয়ে যেতে পারে অসাধু ব্যবসায়ীরা। তাই এমনভাবে ফেলতে পারে, যাতে সেগুলি জলে ‘ডিজ়লভ’ হয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
