চিত্তরঞ্জন দাস: খনিতে জল ঢুকে (Water Entered into Mine) গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম বিবেক মাঝি। বছর ২৫-এর বিবেকের বাড়ি ধানবাদ (Dhanbad) এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের (Ondal) শ্যামসুন্দরপুর কোলিয়ারির তিন নম্বর খাদানে এই দুর্ঘটনা ঘটে। বেসরকারি এজেনসির সাত জন শ্রমিক খনিগর্ভে নেমেছিলেন কাজ করতে। তখন আচমকাই জল ঢুকে পড়ে খনিগর্ভে। বরাতজোরে বাকি শ্রমিকেরা বেঁচে গেলেও, সরে যেতে পারেননি বিবেক মাজি। আপাতত খনির কাজ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: Agniveer Dies During Training: মাত্র ক’মাস আগে সেনাবাহিনীতে যোগ, প্রশিক্ষণের সময়ে দৌড়তে দৌড়তেই… অবিশ্বাস্য!

ঠিক কী ঘটেছিল?

আজ, বুধবার সকাল পৌনে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের বাঁকোলা এলাকার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে ৷ ঘটনার সময়ে কোলিয়ারির ভিতরে থাকা এক প্রত্যক্ষদর্শী শ্রমিকের বয়ান থেকে পরে জানা যায়, তাঁরা তখন কাজ করছিলেন ৷ সিম কাটার সময় প্রথমে অল্প-অল্প জল আসছিল। তারপর হঠাৎই জায়গাটায় প্রচুর জল ঢুকে যায় ৷ একজনের মৃত্যু হয়েছে ৷ তিনি জানান, ‘বাকিরা যাঁরা কাজ করছিলাম, তারা ঠিক আছি ৷ মোট ৬ জন সেই সময় কাজ করছিলাম ওখানে।’

তদন্ত

এই ঘটনা নিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক ইসিএলের এক আধিকারিক বলেন, মেশিন দিয়ে কয়লাকাটার সময় হঠাৎ করেই জল ঢুকে যায় ৷ কতজন আহত হয়েছেন, জানা যায়নি ৷ একজন শ্রমিক মারা গিয়েছেন ৷ তাঁর নাম বিবেককুমার মাঝি ৷ কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: US Tariff on India Relating Russia: ট্রাম্প চাপালেন ভারতের উপর শুল্ক, আর তাতেই থামল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? আশ্চর্য অঙ্কটা জানলে…

দাবি

ঘটনার প্রেক্ষিতে খনিগর্ভে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। তারা বলছে, শ্রমিকেরা কাজ করার সময় কয়লাখনির দেওয়াল ভেঙে বিপত্তি ঘটে ৷ জল ঢুকে যায়। একজন শ্রমিক জলের তোড়ে ভেসে যান ৷ তাঁর মৃত্যু হয়। বাকি চারজন ভেসে যাওয়া শ্রমিককে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনায় সম্পূর্ণ দায় কর্তৃপক্ষের ৷ আমরা তাদের বহুবার শ্রমিকনিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছি ৷ আমাদের কথায় কর্ণপাত করেনি তারা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version