কিরণ মান্না: এ কেমন শাসন!  শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ল একাধিক। অন্তত ৬ জন ভর্তি হাসপাতালে। স্কুলের অফিস রুমে ঘেরা করেন বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তুলকালাম কাণ্ড পূর্ব মেদিনীপুরের এগরায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Teacher’s Day Special: ক্লান্ত কিন্তু পরাজিত নন! ৭৬-এর তরুণ দ্বিজেন্দ্রনাথ প্রায় একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন হাইস্কুল…আশ্চর্য!

স্থানীয় সূত্রে খবর, এগরা-২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অস্থিচক সুরেন্দ্র-যোগেন্দ্র উচ্চ বিদ্যাপিঠ। এই স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপ্লব পন্ডা। দুপুরে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন তিনি। অভিযোগ, কয়েকজন পড়ুয়াদের বেধড়ক মারধর করেন ওই শিক্ষক। এতটাই  মারধর করা হয় যে, বেশ কয়েকজন পড়ুয়া। তাদের মধ্যে কমপক্ষে ৬ জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যেতে হয় বলে খবর।

এদিকে এই ঘটনা কথা জানাজানি হতেই ক্ষোভে পড়েন অভিভাবকরা। স্কুলের অফিস ঘর ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ।  অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে।

আরও পড়ুন:  Bengal Weather: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের শাসানি! শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? কলকাতায় কী হবে?…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version