বাংলার ‘মিথ্যা ফাইলস’ নয়, এবার প্রকাশ্য়ে ‘প্রকৃত ফাইলস’! সত্য জানাতে আসছে ‘মহাগুরু’…A book on Gopal Mukherjees life to be published amid controversy on The Bengal Files


কমলাক্ষ ভট্টাচার্য: ‘ফাইলসে’র পালটা এবার ‘মহাগুরু’। পর্দায় নয়, বইয়ের আকারে এবার প্রকাশ্যে আসতে চলেছে ‘প্রকৃত ফাইলস’। গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠা নিয়ে মিথ বা রটনার শেষ নেই। কিন্তু প্রকৃত সত্যটা কী? বই প্রকাশের উদ্যোগ নিল গোপাল মুখোপাধ্যায় পরিবারই। নাম, ‘মহাগুরু’।  গোপাল পাঁঠার জন্মদিনের আগেই ঘোষণা করলেন লেখক, প্রকাশক ও তাঁর পরিবারের লোকেরা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Rekha-Imran Khan Marriage: সৈকতে সোনালি বালির আদরে মাখামাখি ইমরান-রেখা! পাক-ক্যাপ্টেন আর বলি-ডিভার বিয়ের কার্ড প্রকাশ্যে…

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’  নিয়ে তুমুল বিতর্ক। ছবিটি রিলিজ করে গিয়েছে, বাংলার কোনও হলে দেখানো হচ্ছে না। পরিচালকের  বিরুদ্ধে এফআইআর করেছেন ছবির অন্যতম চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু। তাঁর অভিযোগ, সিনেমায় তাঁর ঠাকুরদার পরিচয় বিকৃত করে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে।

পোশাকি নাম, গোপাল মুখোপাধ্যায়। তবে বেশি পরিচিত ছিলেন  গোপাল পাঁঠা নামেই। ছিলেন বাঙালি স্বাধীনতা সংগ্রামী। ১৯৪৬ সালের দাঙ্গা নিয়ন্ত্রণে এবং হিন্দুদের রক্ষা করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু ‘বেঙ্গল ফাইলস’ সিনেমায় সেই চরিত্রটিকেই ‘এক থা কসাই গোপাল পাঁঠা’  হিসেবে পরিচয় করানো হয়েছে। আর তাতেই তীব্র আপত্তি তুলেছেন গোপাল পাঁঠার নাতি শান্তনু। 

আরও পড়ুন:  Koel Mallick: সন্তানের অপারেশনের খরচ জোগাতে রিয়ালিটি শোয়ে এসেও ব্যর্থ মা! জানতে পেরেই পাশে দাঁড়ালেন কোয়েল…

বছর তিনেক আগে প্রকাশিত হয়েছিল  ‘কলকাতা কসাইখানা’ নামে একটি বই। লেখক, সৌরভ  চক্রবর্তী। নতুন বইটিও তাঁরই লেখা।  শান্তনু বলেন, ‘৩ বছরে আগে এই বইটা বেরিয়েছিল।  এটা আবার নতুন করে পাবলিশ হল। গোপাল মুখোপাধ্যায় মানে শুধু ছেচল্লিশ নয়। গোপাল মুখোপাধ্যায় ৯২ বছরের জীবনের মধ্যে ছেচল্লিশের দাঙ্গা একটি অধ্যায়। ওনার যে পুরো জীবন, আমার চেষ্টা করব আগামী যে বইটা আসছে, মহাগুরু, পরিবার থেকে তথ্য দিয়ে সহযোগিতা করার’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *