জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে নয়া মোড়। শাস্তির মুখে পড়তে হল সূর্যকুমার যাদবকে! ভারত অধিনায়কের ম্যাচ ফি-র ৩০% জরিমানা করল ICC। রেহাই পেলেন না পাক পেসার হ্যারিস রউফও। গান সেলিব্রেশনের জন্য পাক ওপেনার শাহেবজাদা ফারহানকে সতর্ক করেথে ICC শৃঙ্খলারক্ষা কমিটি।
ঘটনার সূত্রপাত ১৪ সেপ্টেম্বর। সেদিন এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। পহেলগাঁও হামলার পর প্রথমবার। ম্যাচটি জেতে ভারতই। তখনও খেলা শুরু হয়নি। টসের সময় পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার। একই ঘটনা ঘটেনি ম্যাচ শেষেও। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই সতীর্থ শিবম দুবেকে সঙ্গে সোজা ড্রেসিংরুমে চলে যান সূর্য। এমনকী, ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও ড্রেসিংরুমে থেকে নামেননি।
এদিকে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য মাঠে অপেক্ষা করছিল গোটা পাকিস্তান দল! ICC-র কাছে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক আচরণের অভিযোগ দায়ের করে পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB)। সেই অভিযোগের ভিত্তিতে শুনানি হয় গতকাল বৃহস্পতিবার। শুনানিতে হাজির ছিলেন সূর্যকুমার। হ্যান্ডশেক বিতর্কে তাঁর বক্তব্য শুনেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। অবশেষে রায় ঘোষণা হল আজ, শুক্রবার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
