কমলাক্ষ ভট্টাচার্য: অষ্টমীতে পদ্ম পাওয়া যাচ্ছে প্রতি পিস ১০ টাকায়। আগামীকাল অষ্টমী। অষ্টমী পুজোয় ১০৮ টি করে পদ্ম লাগে। সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানালেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর পদ্মের ব্যাপক ফলন হওয়ায় কলকাতার মল্লিকঘাট ফুলবাজার সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলির ফুলবাজারে আজ প্রতি পিস পদ্ম বিক্রি হচ্ছে ১০ টাকায়। অনুকুল আবহাওয়ার কারণে পদ্মের ফলন বেশ ভালো হওয়ায় দাম কম। 

Add Zee News as a Preferred Source

নারায়ণবাবু জানান, পদ্মের দাম কম থাকলেও আজকের পাইকারি ফুলবাজারগুলিতে ঝুরো লাল গাঁদা ৮০-৯০ টাকা, হলুদ গাঁদা ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিন ফুট সাইজের লম্বা লাল গাঁদা ফুলের এক একটি মালা বিক্রি হয়েছে ১৫-১৬ টাকা। ওই একই সাইজের হলুদ এক একটি মালা বিক্রি হয়েছে ১৮-২০ টাকা।

অন্যদিকে দোপাটি ঝুরো প্রতি দাম ছিল ৭০ টাকা, অপরাজিতা দাম ছিল ২৫০-৩০০ টাকা প্রতি কেজি। এক কিলো রজনীগন্ধার দাম ছিল ৬০০-৭০০ টাকা। হাজার জবার কুঁড়ির দাম ছিল ৫০০ টাকা। সব মিলিয়ে ওই ফুলগুলোর দাম অন্যান্য দিনের তুলনায় আজ ছিল অনেকটাই বেশি।

আরও পড়ুন, Bengal Weather Update: সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি শুরু কলকাতায়, দুর্যোগ ধেয়ে আসছে ৫ জেলায়! সতর্কতা জারি হাওয়া অফিসের…

আরও পড়ুন, Karur stampede: পদপিষ্টের ভয়ংকর ঘটনা! আতঙ্ক জাগিয়ে ১৭ মহিলা ও ১০ শিশু-সহ মোট মৃত্যু…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version