অয়ন ঘোষাল: আজ সকালেই উত্তর পশ্চিম বঙ্গোসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ ঝড়ের গতিবেগ থাকবে ৭০ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আজ সারাদিন অতি গভীর নিম্নচাপ শক্তিশালী হবে। আগামীকাল সকালে অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগের প্রবেশ করার সম্ভাবনা বেশি।

Add Zee News as a Preferred Source

সতর্কবার্তা:

নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। শুক্রবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে: 
আজ দশমীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা এবং হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা। অতি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। বাকি উপকূল সংলগ্ন জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

দ্বাদশী শনিবারেও ভারী বৃষ্টি বীরভূম ও মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গ সংলগ্ন জেলা গুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। 

উত্তরবঙ্গে: 
আজ দশমীতে ভারী বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

শুক্রবার এবং শনিবার একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উপরের পার্বত্য ছয় জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। নিচের দিকের জেলা মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।

রবিবার উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। সোমবার ভারী বৃষ্টি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায়।

কলকাতা:
আজ দিনভর মেঘলা আকাশ; বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কখনও একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। 

কলকাতার তাপমান: 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version